
এস. এম. শামীম, দিঘলিয়া (খুলনা)
খুলনা-৪ আসনের ধানের শীষের প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালের নির্বাচনী কার্যক্রম গতিশীল করতে দিঘলিয়ায় নির্বাচনী সেন্টার কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) দিঘলিয়া উপজেলার ৪ নম্বর সেনহাটি ইউনিয়নের মধ্যাম চন্দনীমহল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সেন্টার কমিটি ঘোষণা করা হয়। এটি স্থানীয় ৫ নম্বর ওয়ার্ড চন্দনীমহল ভোটকেন্দ্রের জন্য গঠিত কমিটি।
মল্লিক নজরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন দিঘলিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রকিব মল্লিক। তিনি বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধারের এই লড়াইয়ে দলীয় ঐক্যই সবচেয়ে বড় শক্তি। ভোটকেন্দ্র সুরক্ষা ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সেন্টার কমিটিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোল্লা মনিরুজ্জামান, শেখ মোসলেম উদ্দিন, খন্দকার ফারুক হোসেন, মো. জাহাঙ্গীর মল্লিক, গাজী ইকরামুল, পলি আক্তার, এস. এম. শামীম ও আনোয়ার হোসেন মল্লিক। এ ছাড়া ৫ নম্বর ওয়ার্ড ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও সভায় যোগ দেন।
সভার শেষে নবগঠিত সেন্টার কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হয়। পাশাপাশি নির্বাচনী প্রস্তুতি জোরদার ও মাঠপর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও সক্রিয় করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।