
দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি
খুলনার দিঘলিয়া উপজেলায় একাধিক মামলার পলাতক আসামি জামির শেখকে গ্রেপ্তার করেছে দিঘলিয়া থানা–পুলিশ। পুলিশ জানায়, গত ২৫ নভেম্বর সন্ধ্যায় যশোর জেলায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
গ্রেপ্তার জামির শেখ দিঘলিয়া সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত জাফর শেখের ছেলে। দিঘলিয়া থানা–পুলিশের তথ্য অনুযায়ী, তাঁর বিরুদ্ধে হত্যা, মাদকসহ বিভিন্ন অভিযোগে দিঘলিয়া ও অন্যান্য থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে রয়েছে জিআর ২৩৩/১৭, ১৯৪/২৪, ৬৬/২৫, ৩১/১৮সহ আরও কয়েকটি মামলা।
দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহীন বলেন, ‘দীর্ঘদিন ধরে জামির শেখ পলাতক ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যশোরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।’
অভিযানে নেতৃত্ব দেন এসআই জাহিদ হোসেন। তাঁর সঙ্গে ছিলেন এসআই ফিরোজ আলম, এএসআই রুবেল, এএসআই সাদিক, এএসআই তুহিন এবং কনস্টেবল ইমদাদ হোসেনসহ পুলিশের একটি চৌকস টিম। গ্রেপ্তারের পর জামির শেখকে সেদিনই দিঘলিয়া থানায় নিয়ে আসা হয়। পুলিশ বলছে, তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলোর আইনি প্রক্রিয়া এখন এগিয়ে নেওয়া হবে।