1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

দিঘলিয়ায় চাচাতো ভাইদের হামলায় চায়ের দোকানদার গুরুতর আহত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

এস.এম. শামীম, দিঘলিয়া:

খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি মিয়াপাড়ায় বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৫টার দিকে চায়ের দোকানের সামনে চাচাতো ভাইদের হামলায় এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

আহত ব্যক্তির নাম আসাদুজ্জামান মনি (৪৬), স্থানীয় সূত্রে জানা যায়, তিনি তার দোকানের সামনে অবস্থান করছিলেন। এ সময় একই এলাকার আব্দুল আহাদ মোল্লা (৩৫), জামাল মোল্লা (৩৮) ও হাবিবুর রহমান মোল্লা (৩৫) লোহার রড, হাতুড়ি ও লাঠি-সোটা নিয়ে তার ওপর হামলা চালান। হামলায় আসাদুজ্জামান মনি হাড়ভাঙ্গা জখমপ্রাপ্ত হন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসার পর তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারী আহাদ মোল্লা ও আহত মনি চাচাতো ভাই। আগের দিন তাদের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে, যা মীমাংসার পরও উত্তেজনার কারণ হিসেবে রয়ে গেছে।

দিঘলিয়া থানার সূত্রে জানা গেছে, বর্তমানে এলাকায় আইন-শৃঙ্খলা স্বাভাবিক রয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করতে প্রশাসন গোয়েন্দা নজরদারি ও তথ্য সংগ্রহ অব্যাহত রেখেছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park