
এস.এম. শামীম, দিঘলিয়া (খুলনা)
দিঘলিয়া উপজেলায় প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানটি দিঘলিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজন এবং প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প, প্রাণিসম্পদ অধিদপ্তর ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত হয়।
গতকাল বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় দিঘলিয়া উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হারুন অর রশিদ।
উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মাহমুদা সুলতানার সভাপতিত্বে এবং উপজেলা তথ্য কর্মকর্তা সাঈদা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবুল আলম, বাংলাদেশ নৌবাহিনী দিঘলিয়া উপজেলা কন্টিনজেন্টের ২আইসি এন.এম. আজাদ, দিঘলিয়া উপজেলা কৃষি অফিসার মোঃ কিশোর আহমেদ, দিঘলিয়া উপজেলা সিনিয়র মৎস্য অফিসার স্নিগ্ধা খাঁ বাবলী, দিঘলিয়া থানার এসআই লিটন ও এসআই আদর্শ, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার শামসুন নাহার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নিসা, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ জামাল হুসাইন, দিঘলিয়া পানিগাতী হাসানিয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ কাইসুর রহমান, দিঘলিয়া সদর মসজিদের ইমাম মাওলানা আব্দুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা মোঃ ইদ্রিস আলী হাওলাদার প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠান ও প্রদর্শনীর মাধ্যমে দিঘলিয়ায় প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, দেশীয় জাতের সংরক্ষণ, আধুনিক প্রযুক্তি প্রবর্তন এবং নিরাপদ খাদ্য উৎপাদন বিষয়ে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যমাত্রা সামনে এসেছে।