1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

দিঘলিয়ায় জামায়াতে ইসলামী অফিস উদ্বোধন— ‘আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ’: কবিরুল ইসলাম

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

দিঘলিয়া প্রতিনিধি

দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামী তাদের নতুন কার্যালয় উদ্বোধন করেছে। শুক্রবার (২৮ নভেম্বর) বাদ মাগরিব আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খুলনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এবং খুলনা-৪ আসনে দলীয় মনোনীত সংসদ প্রার্থী অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদের দাওয়াতি কার্যক্রমকে আরও শক্তিশালী করতে হবে। তিনি দাবি করেন—“আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, যেখানে খুন-গুম, চাঁদাবাজি, দখলবাজি, দুর্নীতি বা ঘুষের কোনো স্থান থাকবে না।”

তিনি বলেন, “বাংলাদেশের মানুষ সব মত ও পথ দেখেছে। ফ্যাসিবাদ বিদায় নিলেও খুন, দুর্নীতি, জুলুম, মাদক, জুয়া কোনো কিছুরই অবসান হয়নি; শুধু হাতবদল হয়েছে। মানুষ এখন সত্যিকারের পরিবর্তন চায়।” তিনি আরও অভিযোগ করেন যে অতীতের সরকারগুলো জনগণের বাকস্বাধীনতা ও ভোটাধিকার কেড়ে নিয়েছে। তার মতে, শোষণহীন, সন্ত্রাসমুক্ত ও দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীই বিকল্প।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল হাসান, সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমান, সহকারী সেক্রেটারি মো. ইসমাইল হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা অঞ্চলের আঞ্চলিক পরিচালক খান গোলাম রসুল, ফেডারেশনের জেলা অফিস সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম, দিঘলিয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. সাইফুল্লাহ মানসুর, সাধারণ সম্পাদক মো. তাসলিম হাসান টুটুল, দিঘলিয়া ইউনিয়ন আমীর মাওলানা দেলোয়ার হোসেন, শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুর রহিম ও মো. মুরাদুর রহমান। এছাড়া উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দও অনুষ্ঠানে যোগ দেন।

এর আগে দিঘলিয়া সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে প্রধান অতিথিকে সঙ্গে নিয়ে কয়েকশ নেতা-কর্মী বাদ আসর থেকে দিঘলিয়া মোড় হয়ে ব্রহ্মগাতী কাঠমিল পর্যন্ত গণসংযোগ করেন। পরে খেজুরবাগান এলাকায় উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির মিলনায়তনে এক সমাবেশে তিনি আবারও বক্তব্য রাখেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park