1. admin@naragatirsangbad.com : admin :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে ২৭টি পূজামণ্ডপে আর্থিক অনুদান ও উপহার দিলেন প্রবাসী বিএনপি নেতা রবি বিশ্বাস দিঘলিয়ায় নিজ ঘরে গৃহবধূর মৃত্যু, ঘটনাস্থলে পুলিশ দিঘলিয়ায় ৪১ দিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারীদের উপহার দিল যুব সংগঠন গোপালগঞ্জে দুর্গাপুর ইউপির চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান জনি শেখ নড়াইলে বিএনপির সাংগঠনিক কার্যক্রম জোরদারে মতবিনিময় সভা তেরখাদায় পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান দিলেন বিএনপি নেতা মিল্টন মুন্সী উন্নয়ন ও জনসেবায় জয়নগরকে এগিয়ে নিতে চান চৌধুরী বাহারুল নড়াইল-১ আসনের প্রতিটি পূজামণ্ডপে এক লাখ টাকা অনুদান দিলেন এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম পহরডাঙ্গা ইউপির চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান আহমেদ সিকদার মিরাজ নড়াগাতীতে পূজামণ্ডপে এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম, দিলেন আর্থিক সহায়তা

দিঘলিয়ায় নিজ ঘরে গৃহবধূর মৃত্যু, ঘটনাস্থলে পুলিশ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

এস. এম. শামীম, দিঘলিয়া প্রতিনিধি

খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের বাতিভিটা গ্রামে জনি বেগম (৪২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় নিজ শয়নকক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে দিঘলিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।

নিহত জনি বেগম ওই গ্রামের নুরুজ্জামান মোড়লের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেল ৩টা ৪৫ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের মধ্যে কোনো একসময় নিজ শয়নকক্ষে তাঁর মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, সংসারের অভাব-অনটন দূর করতে প্রায় এক বছর আগে উপার্জনের উদ্দেশ্যে ঢাকায় যান জনি বেগম। সেখানে তিনি একাই থাকতেন। সম্প্রতি তাঁর হৃদ্‌রোগের সমস্যা দেখা দিলে চিকিৎসার জন্য প্রায় ১৫ দিন আগে গ্রামের বাড়িতে ফিরে আসেন। এরপর থেকে তিনি চিকিৎসাধীন ছিলেন।

পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে জনি বেগমকে বাড়িতে রেখে তাঁর স্বামী নুরুজ্জামান মোড়ল তিন মেয়েকে সঙ্গে নিয়ে খুলনার একটি হোটেলে খাবার খেতে যান। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাঁরা বাড়িতে ফিরে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান।

পরে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে তাঁদের কাছে থাকা চাবি দিয়ে দরজা খুলে ঘরে প্রবেশ করেন। এ সময় তাঁরা জনি বেগমকে শয়নকক্ষে মৃত অবস্থায় দেখতে পান।

খবর পেয়ে দিঘলিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে। তবে গৃহবধূর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় পুলিশের পরবর্তী পদক্ষেপ সম্পর্কেও বিস্তারিত জানা যায়নি।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park