1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

দুদকের মামলায় অব্যাহতি পেলেন গোলাম পরওয়ার।

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ৩৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

দুর্নীতির অভিযোগে করা এক মামলা থেকে অব্যাহতি পেলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেনের আদালত এ আদেশ দেন। জামায়াতের এ নেতার আইনজীবী ঢাকা বারের অ্যাডহক কমিটির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৯ লাখ ৩০ হাজার ৪৭৩ টাকা অর্জন করে তা দখলে রাখার অভিযোগ তুলে ২০১৭ সালের ১২ এপ্রিল রমনা থানায় এই মামলা করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) তৎকালীন উপ-পরিচালক মো. ফরিদ আহমেদ পাটোয়ারী।

তদন্ত শেষে এ বছরের ৩ সেপ্টেম্বর তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালতে চূড়ান্ত প্রতিবেদন (ফাইনাল রিপোর্ট) দাখিল করে দুদক। বুধবার দুদকের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন আমলে নিয়ে বিচারক তাঁকে মামলার দায় হতে অব্যাহতি দেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park