1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

দুমকিতে জামায়াতের ওলামা, মাশায়েখদের সমাবেশ অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

দুমকি উপজেলা (পটুয়াখালী)প্রতিনিধি

পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, বাংলাদেশ জামায়াতে ইসলামী আংগারিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে ওলামা মাশায়েখ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলার ঝাটরা হাসানিয়া দ্বিমুখী ফাজিল মাদ্রাসার হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আংগারিয়া ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সভাপতি, মাওলানা সৈয়দ ছগির আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ওলামা বিভাগ পটুয়াখালী জেলা শাখার নায়েবে আমির মাওলানা আঃ সালাম।

ইউনিয়ন ওলামা মাশায়েখ শাখার সেক্রেটারি মাওলানা হেমায়েত উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে প্রোগ্রামের শুরুতে দারসুল কুরআন পেশ করেন মাও মোঃ হামিম, বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা জালাল উদ্দীন খান,নায়েবে আমির মাওলানা আলতাফ হোসেন, সেক্রেটারি মাওলানা আবুল খায়ের, আরও বক্তব্য রাখেন মাওলানা ইসরায়েল, মাওলানা জাকারিয়া, কারী হাফেজ আব্দুস ছালাম তালুকদার, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা মুফতি আল-আমীন, মাওলানা আব্দুস সালাম প্রমুখ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের পটুয়াখালী শহর শাখার বায়তুলমাল সম্পাদক মোঃ আমির হোসেন ও দুমকি উপজেলা ছাত্রশিবির সভাপতি মোঃ মাসুদ রানা সহ প্রমুখ নেতৃবৃন্দ।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park