1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

দুমকিতে জেলা প্রশাসক ও এসপির মতবিনিময়

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ১১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

দুমকি উপজেলা পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালী জেলার দুমকি উপজেলার সকল সরকারী কর্মকর্তা-কর্মচারী, শিক্ষকবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীরমুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন।

বুধবার (৩ অক্টোবর) দুপুর ৩টায় উপজেলা পরিষদের অডিটরিয়ামে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার দুমকি মোঃ শাহিন মাহমুদ এর সভাপতিত্বে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনা ক্যাম্প কমান্ডার পটুয়াখালী সদর ও দুমকি ক্যাপ্টেন মোহম্মদ সাকিব সাইফ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান, দুমকি থানা অফিসার ইনচার্জ ফিরোজ আহমেদ, উপজেলা সমবায় কর্মকর্তা ওলিউর রহমান অনুষ্ঠানের সঞ্চালনা করেন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মীর শহিদুল ইসলাম শাহিন, দুমকি উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইমরান হোসেন, সরকারি জনতা কলেজের সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম, উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সাধারন সম্পাদক মাহাবুবুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধা প্রমুখ।

উক্ত সভায় বক্তারা দেশের চলমান পরিস্থিতিতে কেউ যেন কোন প্রকার অপকর্ম বা নাশকতামূলক কর্মকাণ্ড সংঘঠিত করতে না পারে, চলতি মৌসুমে মা ইলিশ সংরক্ষণে সকলকে আরো সচেতন হতে এবং গণমাধ্যম কর্মীদের সংবাদ প্রকাশের স্বাধীনতার কথা উল্লেখ করেন। এ সময়ে উপজেলার বিভিন্ন স্তরের ও শ্রেনী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park