1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

দুমকিতে বৃষ্টির জন্য নামাজ আদায়

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ১৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

দুমকী উপজেলা প্রতিনিধি

 

তীব্র দাবদাহে পুড়ছে সমগ্র বাংলাদেশ। এই দাবদাহ থেকে পরিত্রাণ পেতে বৃষ্টি জন্য পটুয়াখালীর দুমকির পাংগাশিয়া নেছারিয়া কামিল মাদ্রাসা ও পাংগাশিয়া দরবার শরীফের উদ্যোগ বিশেষ ইসতিসকার নামাজ আদায় করেছেন মুসুল্লিরা।

 

শনিবার সকাল সাড়ে ৬টায় এই বিশেষ নামাজ অনুষ্ঠিত হয়। পাংগাশিয়া নেছারিয়া কামিল মাদ্রাসার মাঠে এ বিশেষ নামাজ অনুষ্ঠিত হয়।

 

এতে ইমামতি করেন পাঙ্গাশিয়া নেছারিয়া কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস মাওলানা মুফতি মোঃ ইউসুফ আলী । নামাজে অংশ নেওয়া মুসল্লিরা জানান, প্রচণ্ড দাবদাহ ও অনাবৃষ্টির কারণে শুকিয়ে যাচ্ছে মাঠঘাট কৃষিজমি। তীব্র খরায় ফসল উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। গরমে অতিষ্ঠ হয়ে উঠেছেন মানুষ।

 

রোদের আলোয় কেউ বের হতে পারছেন না ঘর থেকে। দিনমজুরসহ নিম্ন আয়ের মানুষরা পড়েছে চরম ভোগান্তিতে। চলমান মৌসুমে চাষাবাদ করতে পারছে না কেউ। তাই আল্লাহর অশেষ রহমতের জন্য এ নামাজ আদায় করা হয়েছে বলে জানান তারা।।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park