1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

দুমকিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত, মিলনের লাশ ৫১ দিন পর কবর থেকে উত্তোলন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

দুমকি উপজেল (পটুয়াখালী) প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মিলন হাওলাদারের লাশ দাফনের ৫১ দিন পর করব থেকে উত্তোলন করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহীন মাহমুদ। বৃহস্পতিবার সকালে উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ঝাটরা গ্রামের পারিবারিক কবর থেকে মরদেহ উত্তোলন করা হয়েছে। জানা যায়, গত ২১ জুলাই বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে কোটা বিরোধী আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ হন মাছ ব্যবসায়ী মিলন হাওলাদার।

এ বিষয়ে নিহত মিলনের স্ত্রী শাহানাজ বেগম, ১৮ আগস্ট নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী, আসাদুজ্জামান খান কামাল নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে ন্যায়বিচারে পটুয়াখালী বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালত লাশ উত্তোলন করে ময়না তদন্তের আদেশে দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহি ম্যাজিস্ট্রেট মো. শাহিন মাহমুদ লাশ উত্তোলন করে পটুয়াখালী মর্গে পাঠান পোস্টমর্টেম এর জন্য। #

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park