1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

দুমকি উপজেলায় আওয়ামী লীগ নেতার দখলে থাকা জমিতে ভোগ দখলে গেল মূল মালিক

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

দুমকি উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধি:

দুমকি উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা আবুল কালাম আজাদ দীর্ঘদিন ধরে দখলে রাখা প্রায় ৪০ শতাংশ জমি অবশেষে মূল মালিকের হাতে ফিরেছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে লুথারান হাসপাতাল রোডে, সেকান্দার আলী খানের মৃত্যুর পর তার ওয়ারিশরা জমি ভোগ দখলে যান। তারা সেখানে একটি টিনশেড ঘর তৈরি করেন এবং বাকি তিনটি প্লটে কাঠের বেড়া ও সাইনবোর্ড সাটিয়ে জমির দখল সম্পূর্ণ করেন।

এর আগে, সেকান্দার আলী খানের ওয়ারিশরা একাধিকবার জমি বুঝিয়ে দেওয়ার জন্য আবুল কালাম আজাদকে বলেছিলেন, কিন্তু তিনি তা অগ্রাহ্য করেন। এরপর, প্রশাসনকে বিষয়টি জানিয়ে লিখিত অভিযোগ করা হলে, তার বিরুদ্ধে কোনো কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়নি।

আবুল কালাম আজাদ, যিনি দুমকি উপজেলা আওয়ামী লীগের সভাপতি, তার ক্ষমতার দাপটে দীর্ঘদিন ধরে ওই জমি দখলে রেখেছিলেন। তবে এখন মূল মালিকরা জমি দখলে নিয়ে আসেন। এদিকে, জমি দখলের পর, মৃত্যু কাচেম আলী মৃধার সন্তানরা বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়ে আসছে এবং প্রাণনাশেরও হুমকি দিচ্ছে বলে জানা গেছে।

জানা গেছে, আবুল কালাম আজাদ তার পিতার কাছেম আলী মৃধার কাছ থেকে ১৯৪৮ সালে পটুয়াখালী সাব রেজিস্ট্রার অফিসে কবলা দলিল করেন। এস এ খতিয়ান নং ৫১৫, সৃজিত খতিয়ান নং ১০১২, দাগ নং ১৩৩০, ১৫৫৭, ১৫৫৯, ১৫৭২ এই জমির পরিমাণ ৪০ শতক ছিল।

এ বিষয়ে বারবার ফোন করার পরও আবুল কালাম আজাদ ফোন রিসিভ করেননি এবং মামলার ভয়ে গা ঢাকা দিয়েছেন বলে জানা গেছে। তিনি সম্প্রতি বিএনপি অফিস ভাংচুরের মামলার আসামি হিসেবে পালিয়ে বেড়াচ্ছেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park