1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

দুমকীতে অসুস্থ গরুর মাংস বিক্রি: ব্যবসায়ী ও মালিককে ২০ হাজার টাকা জরিমানা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ১৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দুমকী উপজেলায় অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগে এক ব্যবসায়ী ও গরুর মালিককে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৯ এপ্রিল) সকালে উপজেলার নতুন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, মেসার্স বিসমিল্লাহ গোস্ত দোকানে একটি অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি করা হচ্ছিল। ব্যবসায়ী মো. রনি মৃধা পলাতক থাকায় তার দোকানের কর্মচারী জাহিদুল ইসলামকে ১০ হাজার টাকা এবং গরুর মালিক রুস্তম আলী তালুকদারকে আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা যায়, গরুটি ছিল এতটাই অসুস্থ যে তার চামড়ার নিচে পোকা ধরেছিল এবং হাঁটতেও অক্ষম ছিল। রুস্তম আলী তালুকদার (৫৬) পশুটি ১০ হাজার টাকায় বিক্রি করলে ব্যবসায়ী রনি মৃধা তা ক্রয় করে আজ ভোরে জবাই করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাংস জব্দ করে এবং তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।

পালিয়ে যান অভিযুক্ত ব্যবসায়ী মো. রনি মৃধা, তিনি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নূর হোসেন মৃধার ছেলে। অপরদিকে গরুর মালিক রুস্তম আলী তালুকদার একই ইউনিয়নের ২নং ওয়ার্ডের আমজেদ তালুকদারের ছেলে।

ঘটনার বিষয়ে দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজার মোঃ ইজাজুল হক বলেন, “অসাধু ব্যবসায়ী ও অসুস্থ গরুর মালিককে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে জব্দ করা হয়েছে অসুস্থ গরুর মাংস।”

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park