1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

দুমকীর চর বয়ড়ায়, কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার। 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

দুমকি উপজেলা ( পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালী জেলার দুমকী উপজেলায়, মো. সাইফুল ইসলাম কাজি (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার গভীর রাতে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের উত্তর চরবয়েড়া গ্রামে ৯ নং ওয়াডে নিজ কাজি বাড়িতে এ ঘটনা ঘটেছে। সাইফুল চরবয়েড়া গ্রামের মো. দেলোয়ার হোসেন কাজির ছেলে এবং উপজেলার মুরাদিয়া আজিজ আহম্মেদ কলেজের ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষার্থী।

স্থানীয় ও পরিবারসূত্রে জানা গেছে, শনিবার রাতের খাবার শেষে সে ঘরের বাইরে চলে যায় এবং গভীর রাতে বাড়ির গোয়াল ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে ফাঁস নেয়। সকালে সাইফুলের মা মরদেহ ঝুলতে দেখে চিৎকার করলে স্থানীয়রা মৃত অবস্থায় তাকে উদ্ধার করে। তবে কী কারণে আত্মহত্যার ঘটনা ঘটেছে তা কেউ বলতে পারছেন না। দুমকী থানার অফিসার ইনচার্জ মো. ফিরোজ আহম্মেদ জানান লাশ উদ্ধার করে পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park