1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

দুমকী উপজেলায়, পীরতলা বাজার বণিক সমিতির নির্বাচন ২০২৫ সভাপতি বশির উদ্দিন ও সম্পাদক আমিনুল ইসলাম শাহীন।

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

দুমকী উপজেলা পটুয়াখালী প্রতিনিধি

১৬ বছর পর পটুয়াখালী জেলার দুমকী উপজেলার ঐতিহ্যবাহী পীরতলা বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে মো: বশির উদ্দিন হাওলাদার ও সাধারণ সম্পাদক পদে মো: আমিনুল ইসলাম শাহীন খান বিজয়ী হয়েছেন।

সোমবার (১০ জানুয়ারি) সকাল ৯টা থেকে টানা বিকেল ৪টা পর্যন্ত নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়।

নির্বাচনে সভাপতি পদে মোঃ বশির উদ্দিন ‘মোটরসাইকেল’ প্রতীক নিয়ে ১৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ জাকির হোসেন ছাতা প্রতীক নিয়ে পেয়েছেন ৭০ ভোট।

সাধারণ সম্পাদক পদে আমিনুল ইসলাম শাহীন, চশমা’ প্রতীক নিয়ে ৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ মিজানুর রহমান সিপন মাইক প্রতীকে ৭৯ ভোট পেয়েছেন।

সহ-সভাপতি পদে মো. ইয়াকুব আলী মাইক্রোবাস’ প্রতীকে ১৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ‘অটো রিক্সা’ প্রতীকে ১৪৮ ভোট পেয়েছেন এবং সহ-সভাপতি পদে ‘উড়োজাহাজ’ প্রতীকে ১৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রাম চরণ গাইন (ভুল)।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে ‘হরিণ’ প্রতীক নিয়ে ১৭৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সাইদুর রহমান খান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. মিরাজ হোসেন ‘কলস’ প্রতীকে ১২৭ভোট পেয়েছেন।

সাংগঠনিক সম্পাদক পদে খায়রুল আলম মেহেদী ‘বাই-সাইকেল’ প্রতীক নিয়ে ১৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো: সজিব মৃধা ‘রাজা হাঁস’ প্রতীকে ৯৮ ভোট পেয়েছেন।

কোষাধ্যক্ষ পদে ‘জগ প্রতীক নিয়ে মোহাম্মদ সোহেল হাওলাদার ২১৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. আল আমিন প্যাদা ‘আম’ প্রতীক নিয়ে ৮২ ভোট পেয়েছেন।

ভোট গ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার নূর মোহাম্মদ রাত ৮টা উপস্থিত সকলের সম্মুখে এ ফলাফল ঘোষণা করেন। এতে অন্যান্য নির্বাচন কমিশনার ছিলেন- সাংবাদিক এম আমির হোসাইন (আইন-বিধি ও প্রশাসন), মো: রেজাউল করিম (হিসাব), মো: জাকির হোসেন (অর্থ) ও মোঃ আহসানুল হক মুবিন (দপ্তর)।

প্রসঙ্গত, এ নির্বাচনে সভাপতি পদে ৪ জন, সহ-সভাপতি পদে ৫ জন, সাধারণ সম্পাদক পদে ৪ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ২ জন, সাংগঠনিক সম্পাদক পদে ৩ জন এবং কোষাধক্ষ পদে ২ জনসহ মোট ২০ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর বিপরীতে ৩১৩ জন ভোটারের মধ্যে ৩০৪ জন ভোটার তাদের ভোট প্রদান করেন।।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park