1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

দূর্গাপুর প্রেসক্লাব ও সাংবাদিক সমাজের নতুন কমিটি ঘোষণা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ আকাশ ইসলাম, রাজশাহী প্রতিনিধি

দূর্গাপুর প্রেসক্লাব ও সাংবাদিক সমাজের নতুন কমিটি ঘোষণা এবং দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২২ মার্চ) দূর্গাপুর উপজেলা মডেল মসজিদে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নতুন কমিটির সভাপতি হিসেবে জীবন আলী সবুজ (কোরবান) এবং সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবলু নির্বাচিত হয়েছেন। এছাড়া, ইসমান হোসেন নবী সভাপতি ও এ জেড সুমন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দূর্গাপুর পৌর বিএনপি’র আহ্বায়ক অধ্যাপক হাসানুজ্জামান লাল্টু, বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাবেক পৌর মেয়র ও রাজশাহী জেলা বিএনপির সদস্য সাইদুর রহমান মন্টু, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন, পৌর বিএনপির সদস্য সচিব আহমেদ রেজাউল করিম স্বপনসহ বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়া, উপস্থিত ছিলেন দূর্গাপুর প্রেসক্লাব ও সাংবাদিক সমাজের সদস্যগণ, রাজশাহীর বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, দূর্গাপুর প্রেসক্লাব ও সাংবাদিক সমাজ একটি সুশৃঙ্খল সংগঠন, যেখানে সাংবাদিকরা একসঙ্গে কাজ করে দূর্গাপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে পারেন। তারা আরও বলেন, “ভুল-ক্রটি সকলেরই হতে পারে, তবে সবাই একসঙ্গে কাজ করলে উন্নয়নের ধারা বজায় থাকবে।”

অনুষ্ঠানে দোয়া ও ইফতার মাহফিল শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park