1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

“দূর্নীতি ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে ইসলামের বিকল্প নেই” – চরমোনাই পীর

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শেখ নাসির উদ্দিন, খুলনা

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, “দূর্নীতি ও ফ্যাসিবাদের করাল গ্রাস থেকে বাংলাদেশকে মুক্ত করতে ইসলামের ন্যায়নীতি ছাড়া আর কোনো পথ খোলা নেই। বিগত সরকার নিজেদের সার্থসিদ্ধির জন্য দুর্নীতিকে উৎসবে পরিণত করেছিল, যার কারণে বাংলাদেশকে বহুবার বিশ্বের দুর্নীতিপূর্ণ দেশের শীর্ষ তালিকায় ‘চ্যাম্পিয়ন’ হতে হয়েছে।” তিনি আরও অভিযোগ করে বলেন, দেশে ইসলামের জাগরণ ও জনগণের সাড়া দেখে কিছু রাজনৈতিক মহল ভয় ও পরাজয়ের আতঙ্কে অসংলগ্ন ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য ছড়াচ্ছে। তিনি আশ্বাস দেন, ইসলামী নেতৃত্ব রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এলে দেশের প্রতিটি সেক্টরে কুরআনের নীতি-আদর্শ প্রতিষ্ঠিত হবে এবং তখনই বাংলাদেশ হবে প্রকৃত মডেল রাষ্ট্র।

বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় খুলনা মহানগরীর খালিশপুর মুজগুন্নীস্থ জামি’আ রশিদীয়া গোয়ালখালী মাদরাসার শায়েখ ফজলুল করীম রহঃ অডিটোরিয়ামে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা-৩ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক শেখ হাসান ওবায়দুল করীমের সভাপতিত্বে এবং সমন্বয়কারী এস এম হাদিছুর রহমান তুষারের পরিচালনায় খুলনা-৩ আসনের হাতপাখার নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই উপরোক্ত বক্তব্য রাখেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, মহাসচিব ও খুলনা-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ, কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ, খুলনা মহানগর সভাপতি ও খুলনা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতী আমানুল্লাহ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা মহানগর সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দীন, হাফেজ আব্দুল লতিফ, সেক্রেটারী মুফতী ইমরান হোসাইন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা মহানগর সভাপতি মুফতী গোলামুর রহমান, খুলনা-৩ আসনের মার্কার নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক আবু সালাউদ্দিন, বন্দ সরোয়ার হোসেন, সমন্বয়কারী আবু গালিব, যুগ্ম সমন্বয়কারী বাদশা খান, মাষ্টার মঈনুদ্দিন ভূইয়া, কাজী তোফায়েল হোসেন, মোঃ পলাশ শিকদার, গাজী মিজানুর রহমান, মোঃ নিজাম উদ্দীন মল্লিক, অর্থ সমন্বয়কারী তরিকুল ইসলাম বন্দ, গণসংযোগ সমন্বয়কারী নাজিম হাওলাদার নাঈম, প্রচার ও মিডিয়া সমন্বয়কারী মুহাম্মাদ শাহরিয়ার তাজ, প্রকাশনা সমন্বয়কারী আব্দুল্লাহ আল নোমানসহ খুলনা-৩ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের থানা ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।

NGS/MMH

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park