1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

দেবীগঞ্জে এসএসসি পরীক্ষা দিতে না পারায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন।

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

দেবীগঞ্জে এসএসসি পরীক্ষা দিতে না পারায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন।

 

পঞ্চগড়ের দেবীগঞ্জে এসএসসি পরীক্ষায় অংশ নিতে না পেরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন করলেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী

 

ঘটনা টি ঘটেছে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ৯ নং দেবীডুবা ইউনিয়নের গালান্ডি বাজার সংলগ্ন দেবীডুবা বালিকা উচ্চ বিদ্যালয়ে, বৃহস্পতিবার দুপুরে গালান্ডি বাজার মেইন রোডে ঐ স্কুলের প্রধান শিক্ষক বিনোদ চন্দ্র রায়ে বিরুদ্ধে মানববন্ধন করেন শিক্ষার্থী সিন আক্তার।

 

অভিযোগ সূত্রে জানা যায়, এসএসসি পরীক্ষার ফরম ফিলাপ করতে প্রধান শিক্ষকের কাছে সরকারী ফি টাকা দেয় সিন আক্তারের পিতা মোঃ আবু বক্কর সিদ্দিক পরে ফরম পূরণ করার পরও রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র পাইনি সিন আক্তার। ওই স্কুলের অন্যান্য শিক্ষার্থীরা প্রবেশপত্র পেলেও সিন আক্তার কে প্রবেশ পত্র দেয়নি প্রধান শিক্ষক। পরে পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র পেয়ে যাবে বলে আশ্বাস দেন ওই শিক্ষক। পরবর্তীতে পরীক্ষার প্রথম দিন সকালে শিক্ষার্থী সিন আক্তার জানতে পারে তার ফরম ফিলাপ করা হয়নি। 

 

অভিযুক্ত প্রধান শিক্ষক বিনোদ চন্দ্রের স্কুল গিয়ে, স্কুল ছাত্রী সিন আক্তারের ফরম পূরণ করা বিষয় টি জানতে চাইলে তাকে স্কুলে পাওয়া যায় নি,, পরে ঐ প্রধান শিক্ষক কে একাধিক বার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি কোনো ফোন রিসিভ করেননি।

   

এই বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সলিমুল্লাহ কাছে স্কুল ছাত্রী সিন আক্তারের বিষয় টি জানতে চাইলে তিনি বলেন, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park