1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

দৈনিক আজকের কণ্ঠস্বর পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ৩৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক:

খুলনা থেকে প্রকাশিত বহুল প্রচারিত দৈনিক আজকের কণ্ঠস্বর পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ১ জুলাই সোমবার শহরের একটি মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে। দিনব্যাপী আয়োজনে ছিল কেক কাটা, আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা এবং মধ্যাহ্নভোজ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক আজকের কণ্ঠস্বর পত্রিকার সম্পাদক ও প্রকাশক স্নেহের তাহমিনা আক্তার শিপন। স্বাগত বক্তব্যে তিনি বলেন,“এক বছর আগে আমরা যে আলোর প্রদীপ জ্বালিয়েছিলাম, তা আজ পাঠকের ভালোবাসায় শক্তিশালী একটি আলোকস্তম্ভে পরিণত হয়েছে। সত্য, সাহস ও নিরপেক্ষতার জায়গা থেকে আমরা গণমানুষের কথা তুলে ধরতে বদ্ধপরিকর। এই পথচলায় পাঠক, প্রতিনিধিসহ সব শুভানুধ্যায়ীকে ধন্যবাদ জানাই।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক নতুনতারা-এর সম্পাদক ও প্রকাশক শেখ আবু আসলাম বাবু। তিনি বলেন, “একটি পত্রিকা কেবল খবর ছাপায় না, এটি সময়ের সাক্ষ্য বহন করে। ‘আজকের কণ্ঠস্বর’ যে সততা ও দায়বদ্ধতায় এগোচ্ছে, তা সাংবাদিকতার জন্য আশার আলো। আমি পত্রিকাটির আরও সমৃদ্ধ ভবিষ্যৎ প্রত্যাশা করি।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানবাধিকার ব্যক্তিত্ব এডভোকেট মোঃ মমিনুল ইসলাম, নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থার মহাপরিচালক মোঃ সাইফুর রহমান মিনা, বিশিষ্ট সমাজসেবক মোঃ ইয়ার আলী, এবং কলম একাডেমি লন্ডনের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান কবি মোঃ আইয়ুব আলী।

সাপ্তাহিক আজাদ বার্তা পত্রিকার সম্পাদক এডভোকেট এম মাফতুন আহমেদ তার বক্তব্যে বলেন, “আমরা চাই গণমাধ্যম গুণগত সাংবাদিকতায় নেতৃত্ব দিক। ‘আজকের কণ্ঠস্বর’ তার প্রথম বছরেই প্রমাণ করেছে—তারা দায়বদ্ধতা নিয়ে সমাজ, রাষ্ট্র ও পাঠকের পাশে দাঁড়াতে চায়। এটি গণতন্ত্র ও মানবাধিকারের জন্য ইতিবাচক বার্তা।”

অনুষ্ঠানে দেশব্যাপী থেকে আগত প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রতিনিধি নাজমুল হাসান। তিনি বলেন, “পত্রিকাটির প্রতিনিধি হিসেবে আমি গর্বিত। মাঠ পর্যায়ের খবর প্রকাশের ক্ষেত্রে আমাদের যে স্বাধীনতা এবং পত্রিকা কর্তৃপক্ষের সহযোগিতা পেয়েছি, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। আমরা গ্রামীণ জনপদের কথা আরও বেশি তুলে ধরার চেষ্টা করব।”

অনুষ্ঠানে খুলনা, যশোর, বরিশাল, বেনাপোল, সাতক্ষীরা ও ফরিদপুরসহ বিভিন্ন জেলার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সবশেষে গুণীজনদের সম্মাননা ক্রেস্ট প্রদান ও মধ্যাহ্নভোজের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
এই আয়োজনে উপস্থিত গুণীজন ও প্রতিনিধিরা আজকের কণ্ঠস্বর-এর আগামীর পথচলায় অব্যাহত সফলতা কামনা করেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park