
শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা:
শনিবার (৬ সেপ্টেম্বর) যশোর প্রেসক্লাব ভিওআইপি লাউঞ্জে দৈনিক যশোর বার্তা–এর মফস্বল সাংবাদিক ফোরামের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ মোঃ শিহাব উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের মহাসচিব ও দৈনিক যশোর বার্তা–এর সম্পাদক মণ্ডলীর সভাপতি মোঃ সাইফুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দৈনিক অর্থনীতি কাগজের সাবেক সম্পাদক ও দৈনিক যশোর বার্তা–এর প্রধান সম্পাদক আলমগীর মতিন চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সাংবাদিক এম মুজাহিদ আলী, বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ, জাতীয় সাংবাদিক সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাই, ফুলতলা প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান, নড়াইল রিপোর্টার্স ইউনিটির সভাপতি জামী। এছাড়া প্রেসক্লাব যশোরের সহ-সভাপতি শেখ দিনু আহমেদ, তালবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক হযরত আলীসহ শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।
সম্মেলনে আলোচনা শেষে ২১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এতে ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি কে এম ইদ্রিসকে সভাপতি, সহকারী সম্পাদক মোহাম্মদ মুজাহিদকে সাধারণ সম্পাদক করা হয়েছে। অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত সদস্যরা হলেন:
সিনিয়র সহ-সভাপতি: শেখ মাহতাব হোসেন, সহ সভাপতি: আব্দুস সাত্তার কিনে, সহ সাধারণ সম্পাদক: এস এম জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক: বেলায়েত হোসেন বাচ্চু, সহকারী সাংগঠনিক সম্পাদক: এস এম মিজানুর রহমান রুবেল, কোষাধ্যক্ষ: মোল্লা অবাইদুর রহমান, দপ্তর সম্পাদক: সোহেল রানা, আইন বিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট মোল্লা মহব্বত আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক: সুমন হোসাইন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: মাহবুবুর রহমান, ক্রীড়া সম্পাদক: ওয়াহিদ হাসান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: কবি সাইফুদ্দিন সাইফুল, নির্বাহী সদস্যরা: শাহানুর আলম, নওয়াব আলী, পলাশ হোসেন হৃদয়, শরিফুল ইসলাম, তরিকুল ইসলাম, ইবাদুল ইসলাম, হাফিজুর রহমান কাজল।
সভা শেষে একটি বিশাল র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দৈনিক যশোর বার্তা অফিসের সামনে শেষ হয়। ফোরামের লক্ষ্য হলো মফস্বল সাংবাদিকদের কার্যকর যোগাযোগ ও পেশাদার উন্নয়ন নিশ্চিত করা।