1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

দৌলতপুরে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে জখম, ছেলেসহ হাসপাতালে ভর্তি

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগরীর দৌলতপুর এলাকায় দুর্বৃত্তদের হামলায় এক স্বর্ণ ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় তাঁর কিশোর ছেলেও আঘাত পেয়েছে। আহত স্বর্ণ ব্যবসায়ীর নাম সুব্রত অধিকারী (৪৭)। তিনি দৌলতপুর থানাধীন পাবলা এলাকার বাসিন্দা।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, বুধবার রাত সাড়ে ১২টার দিকে সুব্রত অধিকারী নগরীর আকাঙ্ক্ষা টাওয়ারে অবস্থিত নিজের জুয়েলারি দোকান বন্ধ করে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। এ সময় তাঁর সঙ্গে তাঁর ছেলে রিজু অধিকারী (১৫) ছিলেন।

ডে-নাইট কলেজের সামনে পৌঁছালে মোটরসাইকেলে থাকা ৪ থেকে ৫ জন অজ্ঞাতনামা দুর্বৃত্ত তাঁদের পথরোধ করে। একপর্যায়ে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে সুব্রত অধিকারীর পিঠের ডান পাশ ও বাঁ ঘাড়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। হামলায় তাঁর ছেলে রিজু অধিকারীর বাঁ হাতের কব্জিতেও আঘাত লাগে।

হামলার পর দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা আহত বাবা–ছেলেকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নিয়ে যান। রাত ১টার দিকে তাঁদের সার্জারি বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে দুজনই সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park