1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের আচরণবিধি সংযতভাবে মেনে কাজ করতে হবে : ইসি আলমগীর

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ৩৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। তিনি বলেছেন, সব জায়গায় কঠিন বার্তা দেওয়া হচ্ছে। আপনারা একটু অপেক্ষা করেন, দেখেন না। প্রার্থীদের কথা তো শুনতে হবে। ছোট অপরাধে বড় শাস্তি দেওয়া যায় না। আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আচরণবিধি লঙ্ঘন করায় কোনো কোনো ক্ষেত্রে আর্থিক জরিমানা করা হয়েছে, মামলা দেওয়া হয়েছে। আগামীতে আরও কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে।

ইসি বলেন, নির্বাচনী ডামাডোল সবখানেই চলছে। সবদল নির্বাচনে এলে আরও ব্যালেন্সড ভোট হতো। এটাকে একতরফা বলা যাবে না। কেননা অনেকগুলো দল অংশ নিয়েছে। বিএনপি এলে ভালো ও ব্যালেন্সড হতো। বিএনপি না আসায় ভোট করা কিছুটা চ্যালেঞ্জ হচ্ছে। তবে নির্বাচন একপেশে হচ্ছে না বলে দাবি করেছেন তিনি।

এর আগে নির্বাচনে বিশৃঙ্খলাকারীদের উদ্দেশ্য করে ইসি রাশেদা সুলতানা বলেছিলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের আচরণবিধি সংযতভাবে মেনে কাজ করতে হবে। ভোটারদের জন্য আইন করা হয়েছে, তারা যেন ভয় না পায়, নির্বিঘ্নে ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

গতকাল শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে সিরাজগঞ্জে ৬টি আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী, আইনশৃঙ্খলা বাহিনী ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি বলেন, ভোটাররা কোনো প্রকার বাধা ছাড়া ভোটকেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকেই ভোট দিতে পারবেন। আচরণবিধির প্রেক্ষিতে অনুসন্ধান কমিটি রয়েছে। তারা বিভিন্ন সময় মাঠ পর্যায়ে তদন্ত করছেন। আমরা ব্যবস্থা গ্রহণ করছি। কেউ যদি আচরণ ভঙ্গ করে তদন্ত কমিটির তদন্তের ভিত্তিতে সর্বনিম্ন ২০ হাজার সর্বোচ্চ ১ লাখ টাকা জরিমানাসহ প্রার্থিতা বাতিল করা হতে পারে। যারা অস্থিতিশীল পরিস্থিতি, বিশৃঙ্খলা তৈরি করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে আমরা জিরো টলারেন্স নীতি নিয়েছি।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park