1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইলের দুটি আসনের তিন স্বতন্ত্রপ্রার্থীর প্রার্থীতা বাতিল 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ২৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

খন্দকার ছদরুজ্জামান বিশেষ প্রতিনিধি

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে নড়াইল দুইটি আসনে ১১ জনের মনোনয়নপত্র বৈধ, তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ও অপেক্ষামান রয়েছে ২ জন প্রার্থী।

নড়াইল-১ আসনের ৭ জন প্রার্থীর মধ্যে একজন ও নড়াইল-২ আসনে ৯ জন প্রার্থীর মধ্যে দুই জনের মনোনয়নপত্র বাতিল করেছে রিটানিং কর্মকর্তা।

রোববার (৩ ডিসেম্বর) জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও রির্টার্নিং অফিসার মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী এ ঘোষণা দেন।

জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দ্বিতীয় দিনে নড়াইল-২ আসনের ৯ প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমির লিটু মনোনয়ন পত্রের সঙ্গে দেওয়া সমর্থনকারী ভোটারদের স্বাক্ষরে গরমিল ও ফরম পূরণ না করায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। অন্যদিকে আরেক স্বতন্ত্র প্রার্থী লায়ন মোঃ নূর ইসলামের দেওয়া ভোটাদের তালিকায়ও গরমিল পাওয়ায় তার প্রার্থিতা বাতিল করা হয়েছে।

আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাশরাফি বিন মর্তুজা, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান, জাতীয় পার্টির (এরশাদ) অ্যাডভোকেট খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ, ইসলামী ঐক্যজোটের মো. মাহাবুবুর রহমান, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) জেলা সভাপতি মো. মনিরুল ইসলাম, গণফ্রন্টের মোঃ লতিফুর রহমান,জাকের পার্টির মোঃ মিজানুর রহমান মিজানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

অন্যদিকে বাছাইয়ের প্রথম দিনে শনিবার (২ ডিসেম্বর) নড়াইল-১ আসনের ৭ প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হযেছে। যাচাই-বাছাই শেষে চার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে। অপেক্ষামান রয়েছে ২ জন, বাতিল হয়েছে ১ জন।

স্বতন্ত্র প্রার্থী সিকাদার মো: শাহাদৎ হোসেন মনোনয়নপত্রে ১% ভোটার স্বাক্ষর সম্পর্কিত তথ্য ত্রুটি থাকায় তার মনোনয়নপ্রত বাতিল করেন এবং তৃণমূল বিএনপিথর প্রার্থী শ্যামল চৌধুরীর নামের গড়মিল থাকায় এবং জাতীয় পার্টির মিলটন মোল্যার বিদ্যুৎ বিল ও আদালতের মামলার ডকুমেন্টস মনোনয়নপত্রে সংযুক্ত না থাকায় এ দুইজনের মনোনয়নপত্র অপেক্ষামান রাখা হয়।

আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বিএম কবিরুল হক মুক্তি, স্বতন্ত্র চন্দনা হক, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির অ্যাডভোকেট নজরুল ইসলাম, ও জাতীয় পার্টি (জেপি)’র শামীম আরা পারভীনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park