1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সচিবদের কঠোর নজরদারির নির্দেশ প্রধানমন্ত্রীর

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সচিবদের কঠোর নজরদারির নির্দেশ প্রধানমন্ত্রীর

 

নতুন সরকার গঠনের পর সচিবদের সঙ্গে প্রথম বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে তাদের কঠোর নজরদারির নির্দেশ দিয়েছেন। পাশাপাশি সারাদেশে চাঁদাবাজি বন্ধে পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন সরকারপ্রধান। এসময় প্রধানমন্ত্রী নতুন প্রকল্প নেওয়ার ক্ষেত্রে সচিবদেরকে খুবই সতর্ক হতে বলেছেন। 

 

সোমবার (৫ ফেব্রুয়ারি) প্রথম সচিব সভায় প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন। বিকেলে সচিবালয়ে এ ব্যাপারে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।

 

সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় মন্ত্রিপরিষদ সচিবসহ অন্য সচিব এবং সচিব পদমর্যাদায় অন্য দফতরে কর্মরতরাও উপস্থিত ছিলেন।

 

মন্ত্রিপরিষদ সচিব বলেন, নতুন প্রকল্প নেওয়ার ক্ষেত্রে খুবই সতর্ক হতে বলেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, তার মূল লক্ষ্য হলো জনমানুষের অবস্থানের উন্নয়ন। কাজেই প্রকল্প থেকে জনমানুষের উন্নয়ন হয়েছে কি না, সেটা তিনি জানতে চাইবেন। কাজেই নতুন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সেই বিষয়টি দেখতে বলেছেন।

 

তিনি বলেন, আজকের সভায় সব সচিব উপস্থিত ছিলেন। সচিব পদমর্যাদায় অন্য দপ্তরের যারা দায়িত্বে ছিলেন, তারাও উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর সঙ্গে যে সচিব সভা হয়, সেটা নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে হয় না। প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা প্রত্যাশার কথা ও তার নির্দেশনা আমরা শুনতে চেয়েছি।

 

‘প্রধানমন্ত্রী আমাদের সুস্পষ্টভাবে বলেছেন, দায়িত্ব পালনে আত্মপ্রত্যয়, আত্মবিশ্বাস ও আত্মসম্মান বজায় রেখে নিজ নিজ দায়িত্ব পালন করতে বলেছেন।’‌

 

তিনি জানান, আলোচনায় অংশ নিয়েছিলেন প্রায় ১৫ থেকে ১৬ জন সচিব। কয়েকজন নির্দিষ্ট করে উপস্থাপনও করেছেন।

 

সভার শুরুতে প্রধানমন্ত্রীকে সচিবদের পক্ষ থেকে মন্ত্রিপরিষদ সচিব ফুল দিয়ে অভিনন্দন জানান। এরপর উপস্থিত সচিবদের উদ্দেশে সূচনা বক্তব্য দেন প্রধানমন্ত্রী।

 

মন্ত্রিপরিষদ সচিব বলেন, নির্বাচনী ইশতেহার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, রমজানের প্রস্তুতি, খাদ্য নিরাপত্তা পরিস্থিতি, কৃষি উৎপাদন ও সার ব্যবস্থাপনা, কর্মমুখী শিক্ষা, নতুন পাঠ্যক্রম ও কর্মমুখী শিক্ষা, বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তা, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, আইনশৃঙ্খলা ব্যবস্থাপনা, মুদ্রাস্ফীতি নিয়ে আমরা আলোচনা করেছি।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park