1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

দ্রুত ও নিরপেক্ষ তদন্তে গুরুত্ব, গোপালগঞ্জে পিবিআইর মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ১২২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মো. শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:

গোপালগঞ্জে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) জেলা ইউনিটের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কর্মকর্তা ও সদস্যদের কল্যাণ, দাপ্তরিক কার্যক্রম, তদন্তের মানোন্নয়ন এবং মামলার দ্রুত ও নিরপেক্ষ নিষ্পত্তির ওপর গুরুত্বারোপ করা হয়।

বৃহস্পতিবার (৩০ জুলাই) পিবিআই গোপালগঞ্জ জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পিবিআই গোপালগঞ্জের পুলিশ সুপার শেখ মনিরুজ্জামান মিঠু।

সভার শুরুতে তিনি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যদের কল্যাণ, কর্মপরিবেশ এবং দাপ্তরিক কার্যক্রম-সংক্রান্ত সমস্যা ও মতামত শোনেন। পরে সেগুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান এবং তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করেন।

এ সময় চলমান মামলার তদন্তে কর্মদক্ষতা ও সর্বাধিক মামলা নিষ্পত্তির ভিত্তিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী কর্মকর্তাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। তাঁদের নিষ্ঠা, পেশাদারিত্ব ও কর্মদক্ষতার ভূয়সী প্রশংসা করেন পুলিশ সুপার।

অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার শেখ মনিরুজ্জামান মিঠু বলেন, পিবিআই সদর দপ্তরের ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভায় প্রদত্ত নির্দেশনা, নীতিমালা ও কর্মপরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। জনগণকে সর্বোচ্চ মানের তদন্তসেবা নিশ্চিত করতে প্রতিটি মামলার দ্রুত, নিরপেক্ষ ও মানসম্মত তদন্ত সম্পন্ন করার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। দক্ষতা, জবাবদিহি ও সেবার মান বৃদ্ধির মাধ্যমে জনগণের আস্থা অর্জনই পিবিআইয়ের প্রধান লক্ষ্য।”

সভায় কর্মকর্তা ও সদস্যদের দায়িত্ব পালনে সর্বোচ্চ আন্তরিকতা প্রদর্শনের পাশাপাশি তদন্ত কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও জনমুখী করার নির্দেশনা দেওয়া হয়।

NGS/MMH

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park