1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ধর্ষণের বিরুদ্ধে রূপসায় শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

দেশজুড়ে লাগাতার ধর্ষণের ঘটনার প্রতিবাদে খুলনার রূপসায় শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। বুধবার (১২ মার্চ) বৈষম্য বিরোধী ছাত্রদের আয়োজনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

খুলনা জেলার অন্যতম সংগঠক তামিম হাসান লিয়নের নেতৃত্বে সাধারণ শিক্ষার্থীরা এতে অংশ নেন। মো. আনিসুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনা জেলার যুগ্ম আহ্বায়ক মো. শামীম হাওলাদার, সদস্য ইসরাত সুলতানা লামিয়া। এছাড়া উপস্থিত ছিলেন সদস্য তরিকুল ইসলাম, মেরাজ আলি হালদারসহ রূপসার সাধারণ শিক্ষার্থীরা।

সমাবেশে ছাত্র প্রতিনিধিরা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের উদ্দেশে বলেন, ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা দ্রুত বন্ধ করতে হবে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় শিক্ষার্থীরা আবারও রাজপথে নামবে বলে হুঁশিয়ারি দেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park