1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ধর্ষণ মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬

চৌধুরী জুয়েল রানা
  • প্রকাশের সময় : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ৫০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার

র‌্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান ভিকটিম খুলনা খালিশপুর থানা এলাকার একটি টিনসেড বাড়িতে ভাড়া থাকেন। ভিকটিমের প্রতি আসামী রাকিব (২২) অনেক দিন যাবত খারাপ নজর ছিল এবং বিভিন্ন সময় ভিকটিমকে বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দিত। ভিকটিম স্কুলে যাওয়া আসার পথে আসামী আজেবাজে কথাবার্তাসহ প্রেমের প্রস্তাব দেয়। ভিকটিম আসামীর প্রস্তাবে রাজি না হওয়ার কারনে আসামী ভিকটিমকে বিভিন্ন হুমকি-ধামকি দিতে থাকে।

পরবর্তীতে একপর্যায়ে আসামীর সাথে ভিকটিমের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। আসামী ভিকটিমের সরলতার সুযোগ নিয়ে বিভিন্ন সময়ে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার জোর পূর্বক ধর্ষন করে। গত ১৫ নভেম্বর সকালে আসামী পুনরায় ভিকটিমকে তার ইচ্ছার বিরুদ্ধে জোর পুর্বক ধর্ষন করে। পরবর্তীতে ভিকটিমের পিতা বাদী হয়ে খালিশপুর থানায় আসামীর বিরুদ্ধে ধর্ষন মামলা দায়ের করেন।

উক্ত ঘটনার পর থেকে আসামীকে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৬ গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে।

এরই ধারাবাহিকতায় ০৩ ডিসেম্বর র‌্যার-৬ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খুলনা জেলার সদর থানার কোর্ট স্টেডিয়াম এলাকায় অভিযান পরিচালনা করে খালিশপুর থানার মোশারেফ হোসেন এর ছেলে ধর্ষণ মামলার আসামী রাকিবকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীকে কেএমপি খুলনার খালিশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park