1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

তেরখাদায় বিএনপির মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ২০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক 

খুলনার তেরখাদা উপজেলায় ধানের শীষ প্রতীকের সমর্থনে বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ নভেম্বর ২০২৫) বিকেল সাড়ে ৪টায় বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালের নির্দেশে তেরখাদা উপজেলা বিএনপির আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এফ.এম. হাবিবুর রহমানের নেতৃত্বে মিছিলটি তেরখাদার প্রধান প্রধান সড়ক ও বাজার প্রদক্ষিণ করে টিএনটি চত্বরে এসে সমাপ্ত হয়। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু এবং সঞ্চালনা করেন এফ.এম. হাবিবুর রহমান।

সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা মোল্যা মাহাবুবুর রহমান, সরদার আব্দুল মান্নান, মো. সাজ্জাদ হোসেন নান্টা, শরীফ নাঈমুল হক, মো. মিল্টন হোসেন মুন্সী, অ্যাডভোকেট শহীদুল ইসলাম, শেখ আজিজুর আজিবার, আবুল হোসেন বাবু, মহিলা দলের সভাপতি কোহিনুর বেগম, সাধারণ সম্পাদক ফাতেমা বেগম, সাংগঠনিক সম্পাদক বিথি আক্তার, ইউনিয়ন বিএনপি নেতা মো. ইউসুফ মোল্যা, মো. ইবাদ সিকদার, ফেরদৌস মেম্বার, এস.কে. নাসির আহমেদ, শেখ জাহিদুল ইসলাম, পলাশ মেম্বার, মো. আলমগীর হোসেন, মাঞ্জার হোসেন দারু, টুলু লস্কর, কামাল হোসেন, খান গিয়াস উদ্দিন, জামাল বিশ্বাস, তহিদ সিকদার, শেখ রাজু আহমেদ, কৃষক দলের আহ্বায়ক রাজু চৌধুরী, সদস্য সচিব সাবু মোল্যা, মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল লতিফ মোল্যা, সম্পাদক রাসেল ফকির, যুবদল নেতা আবু দারদা, আলী আকবার, চৌধুরী মেহেদী হাসান, মোজাম্মেল মুন্সী, কালাম ফারাজি ও শফিকুল মোল্যা প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ধানের শীষ হচ্ছে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকারের প্রতীক। তারা আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির প্রতীক ধানের শীষের পক্ষে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park