1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নকল পাসপোর্ট ও এনআইডি তৈরি চক্রের ২৩ সদস্য গ্রেফতার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা ও দাগী অপরাধীদের নকল পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র তৈরি করে দেওয়ার অভিযোগে একটি চক্রের ২৩ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারদের তালিকায় রোহিঙ্গা নারী-পুরুষ, দালাল ও দুই আনসার সদস্য রয়েছে।

 

রোববার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁও, মোহাম্মদপুর, যাত্রাবাড়ী, বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সোমবার ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগের পক্ষ থেকে পাঠানো এক ক্ষুদেবার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

 

গ্রেফতারকৃতরা হলেন- উম্মে ছলিমা ওরফে ছমিরা, মরিজান, রশিদুল, রোহিঙ্গা দালাল আইয়ুব আলী, মোস্তাকিম, আনসার সদস্য জামসেদুল ইসলাম, রায়হান, বাঙালি দালাল রাজু শেখ, শাওন হোসেন ওরফে নিলয়, ফিরোজ হোসেন, তুষার মিয়া, শাহজাহান শেখ, শরিফুল আলম, জোবায়ের মোল্লা, শিমুল শেখ, আহমেদ হোসেন, মাসুদ আলম, আব্দুল আলিম, মাসুদ রানা, ফজলে রাব্বি শাওন, রজব কুমার দাস দীপ্ত, আল-আমিন ও সোহাগ।

 

গ্রেফতার করার সময় তাদের কাছ থেকে ১৭টি পাসপোর্ট, ১৩টি এনআইডি, পাঁচটি কম্পিউটার, তিনটি প্রিন্টার, ২৪টি মোবাইল ফোন এবং পাসপোর্ট তৈরির সংশ্লিষ্ট শত শত দলিল জব্দ করা হয়।

 

পুলিশ জানিয়েছে, চক্রটি দীর্ঘদিন ধরে নকল এনআইডি ও পাসপোর্ট বানিয়ে রোহিঙ্গাদের হাতে তুলে দিচ্ছিল। চক্রটির সন্ধান পেয়ে রোববার অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে ক্ষুদেবার্তায় বলা হয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park