1. admin@naragatirsangbad.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ডুমুরিয়ায় মিষ্টির দোকান দেখিয়ে সার ডিলারশিপ, নিয়োগ নিয়ে বিতর্ক মনোহরদীর পীরপুর উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি দিঘলিয়ায় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা, মণ্ডপে সিসিটিভি স্থাপনের নির্দেশ উখিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা নগদের নতুন অ্যাপের প্রচারে গোপালগঞ্জে র‍্যালি মনোহরদীতে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত দিঘলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত শারদীয় দুর্গোৎসবে সাংবাদিক নেতা শিহাব উদ্দিন মোল্লার শুভেচ্ছা গোপালগঞ্জ জেলা পুলিশে কর্মদক্ষতার স্বীকৃতি পেলেন আবুল হাসান শেখ

নগদের নতুন অ্যাপের প্রচারে গোপালগঞ্জে র‍্যালি

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

গ্রাহকদের ডিজিটাল আর্থিক সেবা আরও সহজ, দ্রুত ও সুবিধাজনক করার লক্ষ্যে নতুন অ্যাপের প্রচার-প্রচারণা চালিয়েছে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। নতুন অ্যাপের বিভিন্ন সুবিধা সম্পর্কে গ্রাহকদের অবহিত করা এবং ডিজিটাল লেনদেনে উৎসাহিত করতে গোপালগঞ্জ শহরে র‍্যালিসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত গোপালগঞ্জ শহরে এ প্রচারমূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নগদের কর্মকর্তা, পরিবেশক ও ডিস্ট্রিবিউশন বিভাগের সদস্যরা অংশ নেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন নগদের রিজিওনাল সেলস ম্যানেজার শুভাশীষ কুমার জীব বড়ুয়া, এরিয়া ম্যানেজার এস এম হারুন অর রশীদ, টেরিটোরি অফিসার খায়রুল আনাম শুভ, ডিস্ট্রিবিউশনের স্বত্বাধিকারী মো. মোজাহিদুল ইসলাম, ডিস্ট্রিবিউশন ম্যানেজার অশোক চন্দ্র দাস, ডিস্ট্রিবিউশন সুপারভাইজার সজিব খান ও কাজী সোহাগসহ ডিস্ট্রিবিউশনের সব ডিএসও।

র‍্যালি চলাকালে নগদের নতুন অ্যাপের বিভিন্ন সুবিধা তুলে ধরে প্রচারণা চালানো হয়। একই সঙ্গে ডিজিটাল লেনদেনের ব্যবহার বাড়ানো, আধুনিক আর্থিক সেবার সঙ্গে গ্রাহকদের পরিচিত করা এবং নগদের সেবা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।

প্রচারণায় নগদের নতুন অ্যাপের স্লোগান তুলে ধরা হয়—‘নতুন গতি, নতুন অ্যাপ; সব হবে ননস্টপ। নতুন নগদ হাতে হাতে, ডিজিটাল সেবা সবার সাথে।’

আয়োজকেরা জানান, নতুন অ্যাপের মাধ্যমে গ্রাহকদের ডিজিটাল আর্থিক সেবা গ্রহণের অভিজ্ঞতা আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করার উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু গোপালগঞ্জ নয়, সারা দেশের গ্রাহকদের কাছে নতুন অ্যাপের সুবিধাগুলো পৌঁছে দিতে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। গ্রাহকেরা যাতে অ্যাপটির বিভিন্ন সুবিধা সম্পর্কে জানতে পারেন এবং সহজে ডিজিটাল লেনদেনে অংশ নিতে পারেন, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, নগদের নতুন অ্যাপ সম্পর্কে গ্রাহকদের সচেতনতা বাড়ার পাশাপাশি ডিজিটাল লেনদেনে অংশগ্রহণও বাড়বে। এর ফলে দেশের আরও বেশি মানুষ আধুনিক ডিজিটাল আর্থিক সেবা গ্রহণে আগ্রহী হবেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park