1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নগরীতে আন্তঃজেলা ডাকাত দলের লিডারসহ ২ জন আটক: কেএমপি

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
  • ৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) আন্তঃজেলা ডাকাত দলের লিডারসহ দুইজন ডাকাতকে গ্রেফতার করেছে। সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের একটি বিশেষ অভিযানে এই সফলতা আসে।

পুলিশ জানায়, গতকাল ২২ জানুয়ারি রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, একটি পিকআপে ৬-৭ জনের একটি ডাকাত দল মহানগরীতে প্রবেশ করেছে। এ খবরের ভিত্তিতে সোনাডাঙ্গা থানার একটি চৌকস দল ময়ূর ব্রিজের সামনে চেকপোস্ট স্থাপন করে।

সন্দেহভাজন পিকআপটিকে থামানোর সিগন্যাল দিলে সেটি দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। পুলিশ জয়বাংলা মোড়, জিরোপয়েন্ট হয়ে রূপসা ব্রিজ পর্যন্ত পিকআপটিকে ধাওয়া করে। একপর্যায়ে রূপসা ব্রিজের টোল প্লাজার ব্যারিকেড ভেঙে কুদির বটতলায় পৌঁছালে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় দুইজনকে আটক করা হয়। বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়।

আটককৃতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত চারটি রামদা, একটি চাপাতি, একটি কাটার, একটি লোহার পাইপ, দুটি রড এবং পিকআপ উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন,

১) মিজানুর রহমান @ মিজান শেখ @ সুমন (৩৫), পিতা- মৃত এসকেন শেখ, রামপাল উপজেলার ইসলামাবাদ গ্রামের বাসিন্দা। ২) ইয়াদ আলী (৩২), পিতা- বরকত আলী, শংখনগর ফয়লা গ্রামের বাসিন্দা।

প্রাথমিক তদন্তে জানা যায়, মিজানুর রহমান আন্তঃজেলা ডাকাত দলের নেতা এবং তার বিরুদ্ধে চুরি, ডাকাতি ও দস্যুতার আটটি মামলা রয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় মামলা নং-২৪, তারিখ-২৩/০১/২০২৫, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোডে মামলা দায়ের করা হয়েছে। পালিয়ে যাওয়া অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষে জানানো হয়েছে, নগরীতে চুরি, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে পুলিশের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park