
নিজস্ব প্রতিবেদক
পবিত্র মাহে রমজান উপলক্ষে খিদমাতুল মুসলিমীন স্বেচ্ছাসেবক টিমের উদ্যোগে অসহায় ও হতদরিদ্র রোজাদার পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতিবছরের মতো এ বছরও এই মহতি কার্যক্রম পরিচালিত হয়।
আজ (৭ মার্চ ২০২৫, শুক্রবার) সামাজিক সংগঠন খিদমাতুল মুসলিমীন স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা অসহায় পরিবারের মাঝে এসব উপহার সামগ্রী তুলে দেন। উপহার সামগ্রীর মধ্যে ছিল— খেজুর ১ কেজি, চাল ৩ কেজি, মুড়ি ১ কেজি, ছোলা ১ কেজি, ডাল ১ কেজি, আলু ৩ কেজি, পেঁয়াজ ২ কেজি, তেল ১ লিটার ও ট্যাং ১ প্যাকেট।
সংগঠনটি জানিয়েছে, রমজান মাসে রোজাদাররা যাতে সেহরি ও ইফতার করতে পারে, সেই লক্ষ্যে সামর্থ্যবানদের সহায়তায় তারা প্রতিবছর এমন উদ্যোগ গ্রহণ করে।
উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মাওলানা মশিউর রহমান খুলনাভী, সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান (অপু), কোষাধ্যক্ষ মো. সাকিব রহমান, সহ-সভাপতি মো. মেহেদী হাসান, মো. আফরোজ আলম, যুগ্ম সম্পাদক মো. সাইমন খান বাঁধন (রবিন), প্রচার সম্পাদক মো. কাউসার রহমান, সদস্য মো. মারুফ, অন্তর, মো. ওমর ফারুক, নাজমুলসহ অন্যান্য সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংগঠনের আগামীর প্রতিপাদ্য:
“জীবন প্রতিযোগিতার নয়, জীবন সহযোগিতার”
এ লক্ষ্যকে সামনে রেখে খিদমাতুল মুসলিমীন স্বেচ্ছাসেবক টিম সমাজের কল্যাণে কাজ করে যেতে চায় এবং সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী। তারা মনে করেন, সহযোগিতা মানুষকে একে অপরের কাছাকাছি আনে, সম্পর্ককে দৃঢ় করে এবং সম্মিলিত উন্নয়নের পথ তৈরি করে।