
স্টাফ রিপোর্টার
নগরীর বাস্তহারা এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি, জমি দখল ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণের অভিযোগে গোলাম মোস্তফা ভুট্টোকে আটক করেছে কেএমপি গোয়েন্দা পুলিশ।
শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর তৈমুর ইসলামের নেতৃত্বে ভুট্টোকে বাস্তহারা এলাকা থেকে আটক করা হয়। কেএমপি ডিবি সূত্র জানিয়েছে, ৫ আগস্টের পর থেকে ভুট্টো এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল।
ইন্সপেক্টর তৈমুর ইসলাম বলেন, “বাস্তহারা এলাকায় মাদক, চাঁদাবাজি, জমি দখল ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণের অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।”
উল্লেখ্য, গোলাম মোস্তফা ভুট্টো খালিশপুর থানার ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।