1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াইলের কালিয়ায় ওয়ানশুটার গান সহ গ্রেপ্তার ০১

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ১৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

ডেস্ক নিউজ 

গত ০৭ অক্টোবর র‌্যাব-৬, এর স্পেশাল কোম্পানির আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে নড়াইল জেলার কালিয়া থানাধীন বিলদড়িয়া উওর গ্রাম এলাকায় কতিপয় ব্যক্তি অস্ত্রসহ অপরাধ সংগঠনের উদ্দেশ্যে অবস্থান করছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আভিযানিক দলটি রাত আনুমানিক ০৮টা ৩০ মিনিটের সময় নড়াইল জেলার কালিয়া থানাধীন বিলদড়িয়া উওর গ্রামে রাস্তার উপর অভিযান পরিচালনা করে নড়াইল জেলার কালিয়া উপজেলার চন্ডিনগর গ্রামের মোঃ দুলু সরদারের ছেলে মোঃ হোসেন সরদার (৩৫), কে গ্রেফতার করে।

এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ০১টি দেশীয় তৈরি ওয়ানশুটার গান উদ্ধার পূর্বক জব্দ করে। জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে নড়াইল জেলার কালিয়া থানায় হস্তান্তর সহ আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park