
নড়াইলের কালিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। আজ বুধবার (২৬ মার্চ) উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
ভোর ৫টায় মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা, কুচকাওয়াজ এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কিশোর রায়, কালিয়া থানা অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম, নড়াগাতি থানা ইনচার্জ শরিফুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রায়হান, উপজেলা প্রকৌশলী প্রণব কান্তি বল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহাজান মিয়া, উপজেলা আইসিটি কর্মকর্তা প্রস্ফুট মণ্ডলসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
এছাড়া, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুধীজনরা অনুষ্ঠানে অংশ নেন। উপজেলার সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কালিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন এক উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।