1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াইলের কালিয়ায় মহান মে দিবস উদযাপন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শেখ ফসিয়ার রহমান নড়াইল 

বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের প্রতীক ‘মে দিবস’ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে নড়াইলের কালিয়া উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠন।

বৃহস্পতিবার (১ মে) “শ্রমিক-মালিক এক হয়ে, গড়ব এ দেশ নতুন করে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কালিয়া উপজেলা ও পৌর শ্রমিক দল, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন এবং বাংলাদেশ শ্রমিক ফাউন্ডেশনের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রাটি কালিয়া পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কালিয়া উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ শিহাব উদ্দিন, মাওলানা তরিকুল ইসলাম, দবির উদ্দীন, নওশের আলী, কামরুল মোল্লা, শ্রমিক নেতা এলাহি শেখ, হান্নান শেখ, সবুজ সরদার, শেখ নজরুল ইসলাম, রজব আলী, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মিলন চৌধুরী, পৌর শ্রমিক দলের আহ্বায়ক হেমায়েত উদ্দিন হিমু ও সদস্য সচিব নুরুল ইসলাম মোল্লা।

বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের জন্য তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন। তারা অন্যায় করবে না এবং অন্যায়কে প্রশ্রয়ও দেবে না। সেই সঙ্গে সরকারের প্রতি আহ্বান জানান, যেন শ্রমিকদের অধিকার কেবল কাগজে-কলমে নয়, বাস্তবেও বাস্তবায়ন করা হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park