1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াইলের কালিয়ায় মহান মে দিবস পালিত: শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় জোরালো দাবি

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

উজ্জ্বল শেখ নড়াইল

মহান মে দিবস উপলক্ষে নড়াইলের কালিয়া উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক শ্রমিক সংহতি ও অধিকার দিবস পালিত হয়েছে। ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়ব এ দেশ নতুন করে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার সকালে বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কালিয়া উপজেলা ও পৌর শ্রমিক দল, ইমারত শ্রমিক অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ শ্রমিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে পৌর শহরের প্রধান সড়কে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মিলন চৌধুরী, পৌর শ্রমিক দলের আহ্বায়ক হেমায়েত উদ্দিন হিমু, সেক্রেটারি নুরুল ইসলাম মোল্লা, ইমারত শ্রমিক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ শিহাব উদ্দিন শিহাবসহ অন্যান্য শ্রমিক নেতা।

এছাড়াও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, কালিয়া উপজেলা শাখার উদ্যোগে সকালে একটি র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখেন সংগঠনটির জেলা সেক্রেটারি মিরাজুল ইসলাম। তিনি বলেন, “শ্রমিকদের ন্যায্য অধিকার শুধু আইনের কাগজে-কলমে নয়, বাস্তবেও নিশ্চিত করতে হবে।” তিনি ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানান।

আলোচনায় আরও বক্তব্য দেন মাও. ওবায়দুল্লাহ কায়সার, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাও. বায়জিদ হুসাইনসহ জেলা ও উপজেলা পর্যায়ের দায়িত্বশীলরা।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park