1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াইলের কালিয়ায় সেনাবাহিনীর অভিযানে ইয়াবা, গাঁজা, রামদা ও নগদ টাকাসহ ৬ মাদক ব্যবসায়ী আটক

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নড়াইল প্রতিনিধি

নড়াইলের কালিয়া উপজেলায় সেনাবাহিনীর অভিযানে ইয়াবা, গাঁজা, দেশীয় অস্ত্র, নগদ টাকা ও ৭টি মোবাইল ফোনসহ ছয়জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

বুধবার (৯ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে সেনাবাহিনীর একটি দল উপজেলার খাশিয়াল ইউনিয়নের চোরখালী ও খাশিয়াল গ্রামে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটককৃতরা হলেন — কালিয়া উপজেলার চোরখালী গ্রামের শীর্ষ মাদক ব্যবসায়ী রফিকুল মোল্যা, খাশিয়াল গ্রামের জমির উদ্দিনের ছেলে আকবর উদ্দিন, হাসমত বিশ্বাস, হাসমত বিশ্বাসের ছেলে নাঈম বিশ্বাস, হাসমত বিশ্বাসের স্ত্রী বিনা বেগম এবং পুঠিমারী গ্রামের আকাশ।

অভিযানকালে আটককৃতদের কাছ থেকে ৫৭ পিস ইয়াবা, ৮০ গ্রাম গাঁজা, নগদ ৫৮ হাজার ২০০ টাকা, ৭টি মোবাইল ফোন ও একটি রামদা উদ্ধার করে সেনাবাহিনী।

এ বিষয়ে নড়াইলের নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, “আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।”

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park