1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াইলের কালিয়ায় হত্যা, অপহরণ ও চাঁদাবাজি মামলায় ২৩ জন গ্রেপ্তার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নড়াইল প্রতিনিধি

নড়াইলের কালিয়া থানা পুলিশের পৃথক অভিযানে গত ২৪ ঘণ্টায় হত্যা, অপহরণ ও চাঁদাবাজি মামলার আসামিসহ ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ১৫ মার্চ নড়াইল জেলার কালিয়া উপজেলার সিলিমপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাদের মোল্লার ছেলে হাসিম মোল্লাকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় কালিয়া থানা পুলিশ ও র‍্যাব যৌথ অভিযানে গোপালগঞ্জ ও ঢাকা থেকে হত্যা মামলার এজাহারভুক্ত ১৬ আসামিকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন — সিলিমপুর গ্রামের রিপন মোল্যা (৪৫), সাব্বির মোল্যা (২৩), ইমরুল মোল্যা (৩৫), হিসাম শেখ (৩৪), ইয়াসিন শেখ, রাজা শেখ, রাজুল শেখ (৩৫), রকিবুল মোল্যা (৩২), হায়াত মোল্যা (২৭), মফিজুর মোল্যা (৫০), পারভেজ মোল্যা (৩০), ইয়াসিন মোল্যা (৩০), রেজা মোল্যা (৩০), আজান মোল্যা (৬২), বিকাশ মোল্যা (৪৪) ও লাকটু মোল্যা (৪৫)।

এছাড়া, কালিয়া পৌরসভার চাঁদপুর গ্রামের গৃহবধূ হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে কালিয়া থানার এসআই আজিজুর তালুকদার। অন্যদিকে, অপহরণ, চাঁদাবাজি ও লুটপাটের তিন মামলায় আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। “

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park