1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াইলের কালিয়া উপজেলায় ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে এক গৃহবধুর মৃত্যু 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ২৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

বুধবার (২৫ জুন) বিকালে উপজেলার নড়াগাতী থানার ঘোষিবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় এই দুর্ঘটনা ঘটে।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত শিরিন আক্তার শারমিন উপজেলার নড়াগাতী থানার ইসলামপুর গ্রামের পান্নু শেখের স্ত্রী। তার দুটি মেয়ে সন্তান রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাড়াগাতী থানার ইসলামপুর গ্রামের শিরিন আক্তার শারমিন নামে ওই গৃহবধুর স্বামী পান্নু শেখ ঢাকায় চাকুরী করেন। সেই সুবাদে দুই মেয়েকে নিয়ে ঢাকাতে থাকেন ওই দম্পতি। কয়েকদিন আগে নিজ বাড়ি ইসলামপুরে আসেন তারা। এরপরে ওই গৃহবধুর স্বামী পান্নু শেখ ঢাকায় চলে যান। বুধবার বিকেলে শিরিন তার দুই মেয়েকে নিয়ে শশুর বাড়ি ইসলামপুর থেকে বাবার বাড়ি যশোরের উদ্দেশ্যে রউনা হন। এ সময় ইজিভ্যানে উঠে লোহাগড়ার দিকে যাওয়ার পথে ঘোষিবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় পৌছালে অসাবধানতা বসত পরনে থাকা ওড়না ইজিভ্যানের চাকায় পেচিয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।

এ বিষয়ে নড়াগাতি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park