1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াইলের কালিয়া ও নড়াগাতীতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইন-শৃঙ্খলা মতবিনিময় সভা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নড়াইল (উজ্জ্বল রায়)

নড়াইলের কালিয়া ও নড়াগাতী থানায় আসন্ন শারদীয় দুর্গোৎসবকে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে শনিবার আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অংশগ্রহণ করেন কালিয়া ও নড়াগাতী পূজা উদযাপন কমিটির সদস্যরা।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ রবিউল ইসলাম, পুলিশ সুপার, নড়াইল। তিনি সভায় উপস্থিত সবাইকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে পূজা উদযাপন সংক্রান্ত পূর্বপ্রস্তুতি ও গৃহীত নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে বিস্তারিত ধারণা প্রদান করেন। পুলিশ সুপার বলেন, “নড়াইল জেলা পুলিশ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা পাশে রয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভাতৃত্ববোধ বজায় রেখে সরকারি সকল নির্দেশনা অনুসরণ করে দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন করতে হবে।”

তিনি পূজা মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক নিয়োগ, কলাপসিবল গেটের ব্যবস্থা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং পালাক্রমে ডিউটির ব্যবস্থা করার মাধ্যমে সার্বিক নিরাপত্তা জোরদারের আহ্বান জানান। বিশেষভাবে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত এবং মাদক থেকে বিরত থাকার জন্য সকলকে সতর্ক থাকার পরামর্শ দেন। পাশাপাশি কোনো সমস্যা দেখা দিলে দ্রুত সংশ্লিষ্ট ইউনিয়নের বিট অফিসার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ৯৯৯ অথবা পুলিশ সুপারকে জানানোর নির্দেশ দেন।

সভায় উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নড়াইল, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, নড়াইল জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park