1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াইলের কালিয়া থানার চাঞ্চল্যকর হাসিম মোল্যা হত্যা মামলার ৭ আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৬

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ২৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

খুলনা প্রতিনিধি॥ ৯ এপ্রিল ২০২৫

নড়াইল জেলার কালিয়া থানার চাঞ্চল্যকর হাসিম মোল্যা হত্যা মামলার এজাহারভুক্ত সাত আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৬।

র‌্যাব-৬ সূত্র জানায়, নিহত হাসিম মোল্যা (৩৮), পিতা- আঃ কাদের মোল্যা, গ্রাম- ছিলিমপুর, থানা- কালিয়া, জেলা- নড়াইল।

জানা যায়, গ্রাম্য আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে গত ১৫ মার্চ ২০২৫ তারিখ সকাল ৮টার দিকে নিজ বাড়িতে অবস্থানকালে পূর্বপরিকল্পিতভাবে সশস্ত্র হামলা চালায় আসামিরা। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলায় হাসিম মোল্যাকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

এ ঘটনায় নিহতের বাবা আঃ কাদের মোল্যা বাদী হয়ে কালিয়া থানায় হত্যা মামলা (নম্বর-১২, তারিখ-১৫/০৩/২০২৫, ধারা-১৪৩/৪৪৮/৩০২/৩২৬/৩২৪/৩২৭/৩৪ পেনাল কোড) দায়ের করেন।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্প ও ভাটিয়াপাড়া ক্যাম্পের যৌথ অভিযানে ৯ এপ্রিল ২০২৫ তারিখ বিকাল ৩টা ১৫ মিনিটে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন কালনা ব্রিজ এলাকা থেকে মামলার এজাহারভুক্ত সাত আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলো — মোঃ ইয়াসিন শেখ (২৮), পিতা- আঃ রউফ শেখ, মোঃ রাজা শেখ (৫২), পিতা- আঃ ছালাম শেখ, মোঃ রাজুল শেখ (৩৫), পিতা- মোঃ মেলজার শেখ, মোঃ রকিবুল মোল্যা (২৬), পিতা- মোঃ হাফিজ মোল্যা, মোঃ ফজলু শেখ (৪৫), পিতা- মৃত আঃ হামিদ শেখ, মোঃ মিঠু শেখ (৪২), পিতা- আঃ রাজ্জাক শেখ, মোঃ মুকুল শেখ (৩৮), পিতা- আঃ রাজ্জাক শেখ — সকলেই গ্রাম- ছিলিমপুর, থানা- কালিয়া, জেলা- নড়াইল।

র‌্যাব-৬ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নড়াইল জেলার কালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park