1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াইলের গোবরায় ৫ বিঘা ঘেরে বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা ৬ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন।

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

রাসেল মোল্যা নড়াইল

নড়াইলের গোবরায় ৫ বিঘা ঘেরে বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা আনুমানিক ৬ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন, চরম আতংকে হাজারো ঘের ব্যবসায়ী।

জানা যায় দীর্ঘদিন নড়াইল সদর উপজেলার সিংগাশোলপুর ইউনিয়নের গোবরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন দুর্ঘটনা ঘটে আসছে, যার প্রভাব এখন সাধারণ মানুষের উপর পড়ছে বলে দাবি করছেন এলাকাবাসী।

১৯ ডিসেম্বর দিবাগত রাতে গোবরা এলাকার মৃত ইউসুফ মোল্যার ছেলে নুর হোসেন মোল্যার ৫ বিঘা ঘেরে বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা যার আনুমানিক ক্ষতির মুল্য ৬ লক্ষাধিক টাকা।নুর হোসেন মোল্যা জানান, আমার তিনটি ঘের আমি বিভিন্ন জায়গায় ধার দেনা করে লিজের ঘেরে মাছ চাষ করি আজ ভোরে কারা আমার ঘেরে বক্ষতির উদ্দেশ্যে বিষ প্রয়োগ করে।আমার পাচ বিঘা ঘেরে প্রায় ছয় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে আমার সর্বস্ব শেষ আমি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই।

এ বিষয়ে এলাকার একাধিক ঘের ব্যবসায়ী জানান গোবরা এলাকায় এই ঘটনা পুর্বেও ঘটিয়েছে, আমরা আতংকে আছি, প্রশাসনের কাছে দ্রুত বিচার চাই।

এ ব্যাপারে নিউটন গাজি জানান, দীর্ঘদিন একটি কুচক্রীমহল এলাকার শান্তি শৃঙ্খলা বিনষ্ট করা চেষ্টা চালাচ্ছে, যার প্রভাব এখন সাধারণ মানুষের উপর পড়ছে। পুর্বেও এরকম ঘেরে বিষ প্রয়োগের ঘটনা ঘটেছে আজ আবার নুর হোসেন মোল্যার ঘেরে বিষ প্রয়োগ। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দ্রুত যেনো দুর্বৃত্তদের শনাক্ত করে আইনের আওতায় আনা হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park