
নড়াইল জেলার নড়াগাতীতে নাশকতা মামলায় আওয়ামী লীগের এক কর্মীকে গ্রেফতার করেছে নড়াগাতী থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৭) অক্টোবর আনুমানিক বিকাল ০৫টার সময় উপজেলার বাঐসোনা ইউনিয়নের যোগানিয়া বাজার থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তি নড়াইল জেলা নড়াগাতী থানার ডুমুরিয়া গ্রামের সিরাজ মোল্লার ছেলে রিপন মোল্লা (৩০) তিনি আওয়ামীলীগের একজন কর্মী।
জানাযায়, শরাফত আলী সাবো বাদি হয়ে ১৩৭ নাম উল্লেখ করে নাশকতা মামলা দায়ের করেন। এতে অজ্ঞাত আসামি করা হয়েছে ২ থেকে ৩ শত জনকে। মামলায় উল্লেখযোগ্য আসামীরা হলে সাবেক সংসদ সদস্য বিএম কবিরুল হক মুক্তি, কাজী সরোয়ার, খান শামীম রহমান, সালাউদ্দিন বসির, আলাউদ্দিন চৌধুরী, শওকত চৌধুরী, ফোরকান মোল্লা সহ এজাহার ভূক্ত আসামীর সংখ্যা ১৩৭ জন।
বাদী মামলার এজাহারে উল্লেখ করেন গত ০১ সেপ্টেম্বর ২০২৩ তারিখ বিকাল ০৪:০০ ঘটিকার সময় বাদী পক্ষ নড়াগাতী কেজি স্কুল মাঠ প্রাঙ্গনে দলের প্রতিষ্ঠা বার্ষিকীর শান্তিপূর্ন সমাবেশ করাকালে আসামীগন বে-আইনী জনতাবদ্ধ হইয়া হাতে হকিস্টিক, বাঁশের লাঠি, রাম দা, চাইনিজ কুড়াল, ভেলা, লোহার রড, শর্টগান, বন্ধুক ও হাত বোমা সহ বি.এন.পির সমাবেশে অবর্কিত আক্রমন করে ও নেতা কর্মী সহ এলাকার জনমনে ভয়ভীতি ও ত্রাস সৃষ্টির জন্য বিশৃংখলার সৃষ্টি করে। তাদেরকে খুন জখমের হুমকী দেয় এবং বি.এন.পির সমাবেশ সম্পূর্ন রুপে পন্ড করিয়া দেয়।
আসামীরা উক্ত সমাবেশে ত্রাস সৃষ্টির জন্যহাত বোমা বিস্ফোরন করে বিকট শদ্বের সৃষ্টি করে। শর্টগান ও বন্ধুক থেকে গুলি করে সভার অনেক নেতা কর্মী সহ সাধারন জনতাকে আহত করে এবং হকিস্টিক ও বাঁশের লাঠি দিয়া বি.এন.পির নেতাকর্মীদের পিটাইয়া গুরুত্বর আহত করে। আসামীদের উক্তরুপ ভংয়কর কার্যকলাপে এলাকার বাসিন্দারা দিক-বেদিক ছুটাছুটি করে। কান্নাকাটি করে এক ভয়াবহ পরিবেশের সৃষ্টি করে। বি.এন.পির লোকজন তাদের বাড়ী ঘর ছেড়ে আশে পাশের গ্রামে আশ্রয় নেন।
নড়াগাতী থানার অফিসার ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম জানান যোগানিয়া এলাকায় অভিযান চালিয়ে নাসকতা মামলার ০১ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার কৃত আসামীকে নড়াইল কোর্টে পাঠানো হয়েছে।