1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াইলের নড়াগাতীতে ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৪৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

চৌধুরী জুয়েল রানা স্টাফ রিপোর্টার 

ডুমুরিয়া দক্ষিণ পাড়ায় অভিযান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের সফল অভিযান

নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে ৭০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মোঃ মিলন শেখ (৩৩), পিতা মৃত হাসান শেখ, গ্রাম- ডুমুরিয়া দক্ষিণ পাড়া, ইউনিয়ন- বাঐসোনা, থানা- নড়াগাতী, জেলা- নড়াইল।

সোমবার (৩ জুন) সকাল ৭টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। ডুমুরিয়া দক্ষিণ পাড়া গ্রামের শেখ বাড়ি দোতলা জামে মসজিদের দক্ষিণ পাশে, যোগানিয়া-নলামারা পাকা সড়কের ওপর থেকে তাকে আটক করা হয়।

অভিযানটি পরিচালনা করেন নড়াগাতী থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) এফ. এম. তারেক, এএসআই (নিঃ) মোঃ নজরুল ইসলাম, এএসআই (নিঃ) মোঃ মাহমুদ করিম এবং সঙ্গীয় পুলিশ ফোর্স। আটককৃত মিলন শেখের কাছ থেকে ঘটনাস্থলেই ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় নড়াগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

নড়াগাতী থানা পুলিশ জানায়, এলাকাকে মাদকমুক্ত রাখতে পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। স্থানীয় সচেতন মহল পুলিশের এ ধরনের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park