
নিজস্ব প্রতিবেদক, নড়াইল
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীতে পেশাদার সাংবাদিকদের সমন্বয়ে ‘নড়াগাতী রিপোর্টার্স ইউনিটি’ নামে নতুন একটি সাংবাদিক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) নড়াগাতী অফিসে অনুষ্ঠিত এক সভায় ১৯ সদস্যবিশিষ্ট কমিটি গঠনের মধ্য দিয়ে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
সভায় উপস্থিত সাংবাদিকদের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে এ কে এম জিহাদুল ইসলামকে সভাপতি এবং চৌধুরী জুয়েল রানাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
নবগঠিত কমিটির অন্যান্য পদে রয়েছেন—সিনিয়র সহসভাপতি মো. রাশেদ কামাল, সহসভাপতি সাজেদুল ইসলাম সোভন, যুগ্ম সম্পাদক আমানত ইসলাম পারভেজ, সহসম্পাদক শেখ রাসেল হোসেন আখের, সাংগঠনিক সম্পাদক বাবলু মল্লিক, দপ্তর সম্পাদক শেখ হাচিবুর রহমান, সাহিত্যবিষয়ক সম্পাদক মামুন মোল্যা, সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক রাসেল হোসেন। এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন কওসার মোল্যা, রিপন বিশ্বাস, হাসিব মল্লিক, তরিকুল ইসলাম, লিটন ও দেব প্রসাদ।
নবনির্বাচিত সভাপতি এ কে এম জিহাদুল ইসলাম বলেন, নড়াগাতীর সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চা জোরদার করা এবং স্থানীয় মানুষের সমস্যা-সম্ভাবনা তুলে ধরাই সংগঠনের প্রধান লক্ষ্য।
সাধারণ সম্পাদক চৌধুরী জুয়েল রানা বলেন, পেশাদার সাংবাদিকদের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে ‘নড়াগাতী রিপোর্টার্স ইউনিটি’ কাজ করবে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখাই হবে সংগঠনের অঙ্গীকার।
সভায় বক্তারা আশা প্রকাশ করেন, নতুন এই সংগঠনটি নড়াগাতী এলাকায় সাংবাদিকদের মধ্যে পেশাদারিত্ব ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে ভূমিকা রাখবে।
NGS/MMH