1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াইলের বাঐসোনা গ্রামে যুব ফাউন্ডেশন গঠনের মাধ্যমে সমাজকল্যাণ ও তরুণদের পাশে থাকার অঙ্গীকার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ২৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নড়াইলের নড়াগাতি থানা, বাঐসোনা গ্রাম: সম্প্রতি বাঐসোনা গ্রামের যুব সমাজ উদ্যোগ নিয়ে গঠিত হয়েছে “বাঐসোনা উত্তর পাড়া যুব ফাউন্ডেশন”, যার লক্ষ্য হলো তরুণদের পাশে দাঁড়ানো, সমাজের কল্যাণকর কাজে অংশ নেওয়া এবং যৌথ বিজনেস পরিকল্পনা বাস্তবায়ন।

সংগঠনটির সভাপতি আজিজ লস্কর বলেন, “আমরা চাই আমাদের তরুণ প্রজন্মকে শক্তিশালী, শিক্ষিত ও সাহসী করে গড়ে তুলতে। আমাদের প্রধান উদ্দেশ্য হলো মুক্তমনা ও সৃজনশীল যুব সমাজ তৈরি করা। ইনশাআল্লাহ, আমরা সমাজের প্রতিটি গঠনমূলক কাজে সক্রিয় ভূমিকা রাখব।”

সহ-সভাপতি ইসমাইল শেখ বলেন, “আমাদের যুব ফাউন্ডেশন শুধু একটি সংগঠন নয়, এটি তরুণদের জন্য একটি সৃজনশীল প্ল্যাটফর্ম। আমরা চাই সবাই মিলে দেশকে উন্নতির পথে এগিয়ে নিতে, বিশেষ করে গ্রামের যুবসমাজকে সহায়তা ও প্রেরণা দিতে।”

সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনি বলেন, “আমাদের সংগঠন তরুণদের উদ্যোগ ও দক্ষতাকে তুলে ধরবে। আমরা সমাজের কল্যাণে কাজ করতে চাই, যাতে আমাদের গ্রামের তরুণরা সম্ভাবনাময় ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারে।”

ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা জানিয়েছেন, তাদের লক্ষ্য কয়েক দিনের মধ্যেই ৭ ডিজিট মার্ক অতিক্রম করা এবং সমাজের প্রতিটি গঠনমূলক কাজে সংগঠনটি সক্রিয় ভূমিকা রাখবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park