1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াইলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ এর শুভ উদ্বোধন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪
  • ২৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

নড়াইলে ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে ছাত্র-ছাত্রীরা আত্মবিশ্বাসী হয় এবং শৃঙ্খলা শিখে-পুলিশ সুপার

খন্দকার ছদরুজ্জামান জেলা প্রতিনিধি,নড়াইল

২৯ জানুয়ারি (সোমবার) নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২৪ এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগদান করেন নড়াইল জেলার পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান।

বিদ্যালয়ের পক্ষ হতে একজন ছাত্রী পুলিশ সুপারকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান এবং ক্রীড়া ব্যাজ পরিয়ে দেন। পরে পুলিশ সুপার আমন্ত্রিত অতিথিদের সাথে বেলুন ও পায়রা উড়িয়ে এবং মশাল প্রজ্বলন করে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ এর শুভ উদ্বোধন করেন।

পুলিশ সুপার বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করে মোটিভেশনাল বক্তব্য প্রদান করেন। শিক্ষার্থীদের খেলাধুলার পরিবেশ সৃষ্টির জন্য পুলিশ লাইন্স স্কুলের বড় মাঠ ব্যবহারের আমন্ত্রণ জানান। পরবর্তীতে পুলিশ সুপার  শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ধরনের খেলা উপভোগ করেন। পরিশেষে খেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য হতে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

এ সময় মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী জেলা প্রশাসক নড়াইল, এ্যাডভোকেট সুভাস চন্দ্র বোস চেয়ারম্যান জেলা পরিষদ নড়াইল, মোঃ হায়দার আলী প্রধান শিক্ষক নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মোহাম্মদ সাইফুল ইসলাম অফিসার ইনচার্জ সদর থানা নড়াইল এবং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park