1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াইলের মাইজপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন সফুরা খাতুন বেলি 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ১৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

খন্দকার ছদরুজ্জামান জেলা প্রতিনিধি নড়াইল

 

নড়াইলের মাইজপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে বিজয়ী হয়েছে, প্রয়াত চেয়ারম্যান জসীম মোল্যার সহধর্মিণী সফুরা খাতুন বেলি। নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) উপ-নির্বাচনে আনারস প্রতীকে ৫ হাজার ২২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সফুরা খাতুন (বেলী)। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী মো: জিল্লুর রহমান (টেবিল ফ্যান) প্রতীক পেয়েছেন ২ হাজার ৭৮০ ভোট।

 

রোববার (২৮ এপ্রিল) সন্ধ্যায় বেসরকারিভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার শামীম আহমাদ।

 

এর আগে সকাল ৮টায় শুরু হয়ে টানা বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ৬ জন প্রার্থী নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বদ্বিতা করেন। এই ইউনিয়নের ৯টি কেন্দ্রের ভোটার সংখ্যা ছিল ১৯ হাজার ৭৬৯ জন।

 

উল্লেখ্য, ইউপি চেয়ারম্যান জসীম মোল্যা গত ৫ ফেব্রুয়ারি দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুর কারণে পদটি শূন্য হলে এই উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। উপ-নির্বাচনে সাবেক ইউপি চেয়ারম্যান জসীম মোল্যার স্ত্রী সফুরা খাতুন বেলী (আনারস) প্রতীকে নির্বাচন করেন। নির্বাচনে ৫ হাজার ২২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park