1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াইলের যোগানিয়ায় চার দলীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন: খেলাধুলায় ফিরছে প্রাণ, তরুণদের মাদকবিরোধী বার্তা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৫২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

চৌধুরী জুয়েল রানা স্টাফ রিপোর্টার 

নড়াইল জেলার নড়াগাতী থানার যোগানিয়া ডুমুরিয়া নলামারা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আজ বুধবার (৪ জুন) দুপুরে অনুষ্ঠিত হয়েছে একটি প্রাণবন্ত চার দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা। স্থানীয় যুবসমাজের উদ্যোগ ও একটি সমাজকল্যাণমূলক ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই টুর্নামেন্টে ফুটবলপ্রেমী এলাকাবাসীর উপচে পড়া ভিড় লক্ষ করা যায়।

টুর্নামেন্টে অংশগ্রহণ করে চারটি স্থানীয় দল — ছারছন একাদশ, জয়নগর একাদশ, বাগুডাঙ্গা একাদশ ও আয়োজক যোগানিয়া একাদশ। দিনব্যাপী খেলায় প্রতিটি দল তাদের সেরা পারফর্মেন্স প্রদর্শন করে। খেলার মাঠজুড়ে ছিল দর্শকদের উৎসাহ-উদ্দীপনা ও করতালির গর্জন।

এই খেলাধুলার আয়োজন সফল করতে বিশেষ সহায়তা করে বিএম বাকির হোসেন স্মৃতি সংস্থা ফাউন্ডেশন। সংগঠনের পক্ষ থেকে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিএম নাগিব হোসেন খেলোয়াড়দের মাঝে চারটি উন্নতমানের ফুটবল প্রদান করেন। পুরস্কার ও সামগ্রীসমূহ আয়োজক কমিটির সদস্য মোঃ বাপ্পির হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন ফাউন্ডেশনের সহ-সভাপতি হাবিবুর রহমান বাবলু।

উদ্বোধনী অনুষ্ঠানে হাবিবুর রহমান বাবলু বলেন,
“খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি একটি শক্তিশালী সামাজিক মাধ্যম। যুবসমাজকে যদি মাদক থেকে দূরে রাখতে চাই, তবে তাদের খেলাধুলার সাথে সম্পৃক্ত রাখতে হবে। আমাদের ফাউন্ডেশন সবসময় তরুণদের পজিটিভ উদ্যোগে পাশে থাকবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোঃ মিকু শেখ, মুরাদ শেখ, রবিন বালা এবং এলাকাবাসীর অসংখ্য প্রতিনিধি। স্থানীয় সমাজসেবী ও শিক্ষকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ খেলার আয়োজনকে সাধুবাদ জানান।

এই আয়োজনে মূল ভূমিকায় ছিলেন তরুণ সমাজকর্মী মোঃ বাপ্পি। তার নেতৃত্বে টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনা, দলগুলোর সমন্বয় এবং মাঠ প্রস্তুতির কাজ সুচারুভাবে সম্পন্ন হয়।

খেলা দেখতে আসা এলাকার প্রবীণ দর্শক মোঃ মিকু শেখ বলেন, “অনেক দিন পর এমন প্রাণবন্ত খেলা দেখলাম। আমাদের ছেলেমেয়েরা যেন এমন ভালো কাজে যুক্ত থাকে সব সময়, এটাই চাই।”

এই চার দলীয় ফুটবল টুর্নামেন্ট শুধু একটি খেলা নয়, বরং এটি ছিল সমাজ গঠনে একটি সচেতন উদ্যোগ। যেখানে খেলাধুলার মাধ্যমে মাদকবিরোধী বার্তা ছড়িয়ে পড়েছে এবং যুবসমাজের মাঝে নতুন উদ্দীপনা জেগে উঠেছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park